গ্রুপ সি-ডি ভাতা বিতর্কে হাইকোর্টের কড়া অবস্থান, বন্ধ নির্দেশ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
Connect with us

রাজ্যের খবর

গ্রুপ সি-ডি ভাতা বিতর্কে হাইকোর্টের কড়া অবস্থান, বন্ধ নির্দেশ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: চাকরিহারা গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে বড় ধাক্কা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আপাতত বন্ধ থাকছে এই ভাতা। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নির্দেশ দেন, আগামী ২৬ সেপ্টেম্বর (26th September) পর্যন্ত রাজ্য কোনও ভাতা দিতে পারবে না।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্যানেল বাতিল হওয়ার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খারিজ হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে। পরে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) আবেদনে ‘যোগ্য’ প্রার্থীরা ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি পেলেও, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরে যেতে পারবেন না বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, “তাঁরা তো স্কুলে কাজ করছেন না, তাহলে রাজ্য তাঁদের বিনা পরিশ্রমে কেন টাকা দেবে? যাঁরা ভাতা পাবেন, তাঁদের থেকে রাজ্য সরকার কী প্রতিদান পাবে?”

Advertisement
ads

তিনি আরও বলেন, “এভাবে কি ঘরে বসে বসে শুধু টাকা নেওয়া হবে? আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন চলতেই থাকবে?”

সেই মামলার শুনানি শেষে শুক্রবার বিচারপতি সিনহা রাজ্যের নির্দেশিকাকে আপাতত খারিজ করে দেন। জানিয়ে দেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য কোনও ভাতা দিতে পারবে না।

এই রায় প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারি মহলে ও চাকরি প্রার্থীদের মধ্যে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement