নিজেরই জমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

মালদা

নিজেরই জমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল  , ০৭ জানুয়ারী : জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃ্হস্পতিবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের সদরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরাঙ্গ মন্ডল।

তার বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের সদরপুর গ্রামে। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করত সে। বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বাইরে যাচ্ছে বলে বেরিয়ে যায় সে। দীর্ঘক্ষণ কেটে গেলেও আর ফেরেনি সে।পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস পাননি। এমনকী তার মোবাইলে ফোন করলেও কোন উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এরপরেই বৃ্হস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় তার বাবা। বিষয়টি জানাজানি হতেই ভীড় জমায় গ্রামবাসীরা। খবর পেয়ে চাঁচল  থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শীতল বসাক নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছে, কাল রাত থেকেই খোঁজ মিলছিলো না তার। এরপরেই সকালে নিজের জমিতে তার দেহ উদ্ধার হয়।যদিও ওই যুবকের সঙ্গে কারোর কোনপ্রকার শত্রুতা ছিল না। এমনকী গ্রামের কারোর সঙ্গে কখনো কোন প্রকার বিবাদ হয়নি। কিভাবে তার মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না তিনি। ফলে এটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।