পুকুরে বিষক্রিয়া, জলে ভেসে উঠল পাঁচ কুইন্টাল মাছ
Connect with us

মালদা

পুকুরে বিষক্রিয়া, জলে ভেসে উঠল পাঁচ কুইন্টাল মাছ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৭ মার্চ : পুকুরে বিষ প্রয়োগের ফলে মৃত্যু হল কয়কশো মাছের৷ ঘটনাটি ঘটেছে গাজোলে করকচ অঞ্চলের বিসহারা এলাকার একটি পুকুরে।

পুকুর মালিক আইনুল হক জানান, গত দুই দিন আগে তিনি চার থেকে পাঁচ কুইন্টাল মাছ কিনে পুকুরে ছেড়েছিলেন, যার আনুমানিক বাজার মূল্য ৭০ থেকে ৭৫ হাজার টাকা। যেগুলো শুক্রবার শিলিগুড়ি নিয়ে বিক্রি করার কথা ছিল। তবে বুধবার পুকুরে এসে তিনি দেখেন, পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে। পুকুর মালিক আইনুল হকের অনুমান, কেও বা কারা শত্রুতার জেরে পুকুরে বিষক্রিয়া করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।