ভাইরাল খবর
মন্দির উদ্বোধনের আগেই একী কান্ড! দিঘায় ভেসে এল জগন্নাথদেবের মূর্তি
নিউজ ডেস্ক: এ যেন এক অভূতপূর্ব মুহূর্ত! এক আবেগঘন মুহূর্ত! চোখে জল এনে দেওয়ার মুহূর্ত! এক আশ্চর্জনক মুহূর্ত! দিঘায় কি কান্ড জানেন? জগন্নাথদেবের মূর্তি ভেসে আসায় চমকে উঠেছেন সকল দিঘা তথা বিশ্ববাসী। আর মাত্র ৯ দিন বাকি দিঘায় মন্দির উদ্বোধনের। তার আগেই অবাক করা কান্ড!
স্বয়ং জগন্নাথদেব ভেসে এলেন দিঘায়। কেউই জানেন না কিভাবে এসেছেন, কোথা থেকে এসেছেন! শুধুই মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা সত্যিই বিরল। এই মুহূর্তে জোর শোরগোল দিঘায় ভেসে আসা জগন্নাথদেবের মূর্তি নিয়ে।
মূর্তিটি ভেসে আসার পর ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত তাঁর নিজের বাড়িতে নিয়ে যান জগন্নাথদেবের মূর্তিটি। দিঘার এই ভোগীব্রহ্মপুরেই জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে। সেই এলাকায় অবনী সামন্তর বাড়িতে জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখান থেকেই পুজোপাঠ শুরু হয় জগন্নাথদেবের।
স্বাভাবিকভাবে সামন্ত বাবুর বাড়িতে প্রতিবেশীদের ভিড় উপচে পড়েছে। অনেক প্রতিবেশীদের দাবি, নতুন জগন্নাথদেবের মন্দিরের কোথাও স্থান পাক মূর্তিটি। তবে তিনি বলছেন, বাবা জগন্নাথদেবের ভেসে আসা মূর্তিটি কোথা থেকে তিনি এসেছে জানি না। জানতেও চাই না। শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন।
রাজ্য সরকারের প্রস্তাবিত দিঘায় পুরনো জগন্নাথ মন্দিরের কাছে একটি ঘাট তৈরি হচ্ছে। সেখানে তৈরী করা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি। গতকাল রবিবার সেই কাজই করছিলেন মিস্ত্রিরা। সমুদ্রপাড়ের বোল্ডার সরাচ্ছিলেন কয়েকজন। তাদেরই একজনের নাম মঙ্গল রানা।
তিনি প্রথমে দেখতে পান সমুদ্রের ঢেউয়ে ভেসে আসছে একটি মূর্তি। তক্ষনি ছুটে আসেন আশপাশের আরও অনেকে। সবাই মিলে সমুদ্র থেকে তোলেন মূর্তিটি। ছুতে আসেন সমুদ্র সৈকতের দোকানদাররাও। এরপরই যেন বিস্ময় শুরু।
আরও পড়ুন – ৮-বছরের শিশুকন্যার আর্তনাদে চাঞ্চল্য, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দশম শ্রেণির ছাত্র
একটু পর সবাই দেখেন মূর্তিটি সাক্ষাৎ ভগবান জগন্নাথের। এক কাঠের মূর্তি। যার একটি হাত ভাঙা। ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশে। আশ্চর্জনক ঘটনার খবর পেয়ে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমতে থাকে।
এরপর কেউ কেউ তো কৌতুহলি হয়ে ছবি তুলছেন বা চেয়ে রয়েছেন , আর কেউ বা এ ভকৃভরে প্রণাম করছেন। ততক্ষণে অবশ্য এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এলাকার স্থানীয়রা ফুল নিয়ে ছুটে আসছেন। কারও হাতে রয়েছে মালা। কেউ বা একটি বার ভগবানকে ছুঁতে চাইছেন। তবে এই ঘটনা সত্যি নজর কারা এক দৃশ্য!
আরও পড়ুন – রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর, বাংলায় অশান্তির মূলে RSS-কে নিশানা
