রাজনীতি
অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গ হবে — সুকান্ত মজুমদার
ডিজিটাল ডেস্ক: আলিপুরদুয়ারে বিজেপির বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সভায় রাজ্যের তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ চালিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঘোষণা করেন, তারা তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবেন।
সুকান্ত মজুমদার বলেন, “আসন্ন দিনে হাজার হাজার বিজেপি কর্মী অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মতোই ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ (Operation West Bengal) পরিচালনা করবে। মোদীজির (Modi) নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসকে রাজ্যের মাটি থেকে তুলে ফেলবো এবং বঙ্গোপসাগরের জলে ডুবিয়ে দেবো। আজ আলিপুরদুয়ারের মাটি থেকে আমাদের বিজয় রথের যাত্রা শুরু হলো।”
আরও পড়ুনঃ মণিপুরে নতুন সরকার গঠনের দাবি, অমিত শাহের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক জল্পনা উস্কে দিলো
তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী সরকার আসার পরই প্রথমবার উত্তরবঙ্গের মানুষজনের মর্যাদা বুঝা হয়েছে। আগে কলকাতায় শুনতাম ‘নর্থ বেঙ্গল মানে নট বেঙ্গল’—এখন সেটা বদলেছে।”
সুকান্তবাবু রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও উল্লেখ করে বলেন, “মুর্শিদাবাদে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে দোষ কী ছিল? যারা পহেলগাঁও (Pahalgam) তে মারা গিয়েছিল এবং মুর্শিদাবাদের আক্রান্তরা একই ধর্মীয় পরিচয় বহন করেন—তারা মাথায় সিঁদুর পরেন, গলায় কাঠের মালা ও মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর (Kashmir) আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে।”
সুকান্তবাবু আরও বলেন, “এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে এবং সেই লড়াই হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আগামী ২০২৬-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলব। তাই সবাই প্রস্তুত থাকুন।”
