মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাংবাদিকদের, আশঙ্কাজনক অবস্থায় অপর সাংবাদিক চিকিৎসাধীন হাসপাতালে
Connect with us

রাজ্যের খবর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাংবাদিকদের, আশঙ্কাজনক অবস্থায় অপর সাংবাদিক চিকিৎসাধীন হাসপাতালে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ জানুয়ারী : মর্মান্তিক পথ দুর্ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হল এক সাংবদিকের। আহত হয়েছেন অপর এক সাংবাদিক। আহত সাংবাদিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহম মল্লিক ও ময়ূখ রঞ্জন ঘোষ রাত সাড়ে তিনটে নাগাদ বাইক নিয়ে ফিরছিলেন। সেসময়ই দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, সম্ভবত গাছের সাথে ধাক্কা মারে তাঁদের বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দু’জনই। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কয়েকজন কর্মীর নজরে আসে সেই ঘটনা। তাঁরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই দুই সাংবাদিককে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা সোহম মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন অর্থাৎ ময়ূখ রঞ্জনকে SSKM-এর সিসিইউতে রাখা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ময়ূখের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।