দেশের খবর
কাশ্মীরের শোপিয়ানে সেনা-জঙ্গি এনকাউন্টার! লস্করের সদস্য-সহ নিহত ২ জঙ্গি
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) শোপিয়ান (Shopian) জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি (Terrorist)। গোয়েন্দা সূত্রের দাবি, নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)-র সক্রিয় সদস্য জাকির আহমদ গনি (Zakir Ahmad Ganie)। অন্য নিহতের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস (Rashtriya Rifles), জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)-এর স্পেশাল অপারেশনস গ্রুপ (Special Operations Group-SOG), প্যারা ইউনিট এবং সিআরপিএফ (CRPF) যৌথভাবে চানপোরা (Chanpora) এলাকায় তল্লাশি অভিযান (Search Operation) শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলার পর নিরাপত্তা বাহিনী পৌঁছতেই জঙ্গিরা গুলি চালায় বলে অভিযোগ। এরপর শুরু হয় দু’পক্ষের তীব্র সংঘর্ষ (Encounter)।
শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই এনকাউন্টার (Encounter) রাতভর চলে। রবিবার ভোরে নিরাপত্তা বাহিনী দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হয়। অভিযানের পর এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক (Explosives) উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। বর্তমানে গোটা এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নিহত জাকির আহমদ গনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলার বাসিন্দা। নিরাপত্তা সংস্থার তালিকায় তিনি ‘এ++’ ক্যাটাগরির সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত ছিলেন। তাঁর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর উপর হামলা, নাশকতা এবং একাধিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।
তদন্তকারী সংস্থার দাবি, গত বছরের পহেলগাঁও (Pahalgam) হামলার তদন্তেও জাকিরের নাম উঠে এসেছিল। দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। দ্বিতীয় নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। নিরাপত্তা বাহিনীর দাবি, দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনও জঙ্গিকে পালানোর সুযোগ দেওয়া হবে না।
