Connect with us

দেশের খবর

শ্রাবণ মাসে মাংস নয়! কড়াকড়ি ধর্মীয় আবেগে, প্রশ্নে প্রশাসনের ভূমিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শ্রাবণ মাস ঘিরে ধর্মীয় আবেগে উত্তাল গাজিয়াবাদের বসুন্ধরা এলাকা।এদিন, সেখানে হঠাৎ করেই KFCNazir Foods-এর মতো জনপ্রিয় রেস্তরাঁ জোর করে বন্ধ করে দিল হিন্দু রক্ষা দল। স্থানীয়দের অভিযোগ, কোনও সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও ওই দলের সদস্যরা মাংস বিক্রির বিরোধিতা করে হঠাৎ বিক্ষোভ দেখিয়ে রেস্তরাঁগুলোর ঝাঁপ নামিয়ে দেয়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা “Bharat Mata ki Jai” এবং “Jai Shri Ram” স্লোগান দিতে দিতে দোকানের কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন।

স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যত নীরব দর্শক হয়ে ছিল বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, প্রশাসনের পক্ষ থেকে কাওয়ার যাত্রা উপলক্ষে কোনও লিখিত নিষেধাজ্ঞা জারি হয়নি, অথচ হিন্দু রক্ষা দলের সদস্যরা মৌখিক অনুমতির কথা বলে নিজেদের প্রতিবাদকে ন্যায্য বলে দাবি করছেন। এক বিক্ষোভকারী বলেন, “এটা হিন্দু অধ্যুষিত এলাকা। কাওয়ার যাত্রা হয়। এখানে শ্রাবণে মাংস বিক্রি চলবে না। আমাদের উৎসবের মর্যাদা রাখতে হবে। কেউ যদি নিয়ম না মানে, ফের আন্দোলন হবে।”

আরও পড়ুনঃ ডিম্বাণুই বেছে নেয় ‘যোগ্য’ শুক্রাণু! ভাঙল শতাব্দীপ্রাচীন ‘শুক্রাণু প্রতিযোগিতা’র মিথ

প্রসঙ্গত, চলতি বছর কাঁওয়ার যাত্রা শুরু হয়েছে ১০ জুন থেকে। লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাজল সংগ্রহ করে হাঁটাপথে গিয়ে শিবমন্দিরে জল অর্পণ করেন। এর আগেও উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কাওয়ার যাত্রাপথে থাকা দোকানের মালিকদের লাইসেন্স ও তাদের আসল নাম ঝোলানোর নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

Advertisement
ads

এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন—ধর্মীয় আবেগের দোহাই দিয়ে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক হস্তক্ষেপ এবং পুলিশি নিষ্ক্রিয়তা আদৌ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে পড়ে কি না।

Continue Reading
Advertisement
Developer