বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়! ইমপিচমেন্টের মাঝেই ইস্তফা দিলেন বিচারপতি যশবন্ত ভর্মা
Connect with us

দেশের খবর

বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়! ইমপিচমেন্টের মাঝেই ইস্তফা দিলেন বিচারপতি যশবন্ত ভর্মা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় অবশেষে যবনিকা পড়ল। চরম বিতর্ক ও দীর্ঘ তদন্তের আবহে এলাহাবাদ হাইকোর্টের (High Court) বিচারপতি যশবন্ত ভর্মা (Justice Yashwant Verma) পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি তাঁর ইস্তফাপত্র (Resignation Letter) পাঠিয়েছেন। লোকসভা সেক্রেটারিয়েট সূত্রে খবর, বিচারপতি নিজে থেকে ইস্তফা দেওয়ায় তাঁর বিরুদ্ধে চলা ইমপিচমেন্ট (Impeachment) প্রক্রিয়াটি বন্ধ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১৪ মার্চ। দিল্লির লুটিয়েন্স (Lutyens) এলাকায় বিচারপতি ভর্মার সরকারি বাসভবনে হঠাৎ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা (Firefighters) স্টোররুমের পাশ থেকে প্রায় দেড় ফুট উঁচু টাকার পাহাড় উদ্ধার করেন। উদ্ধার হওয়া অধিকাংশ নোটই পুড়ে যাওয়ায় সঠিক অঙ্ক জানা সম্ভব হয়নি। সেই সময় তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। যদিও ঘটনার সময় তিনি ভোপালে ছিলেন এবং দাবি করেছিলেন যে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়।

এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট (Supreme Court) তিন বিচারপতির একটি কমিটি গঠন করে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাঁকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি (Transfer) করা হয় এবং বিচার সংক্রান্ত কোনো কাজ দিতে নিষেধ করা হয়। এরপর গত আগস্ট মাসে লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লা তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য নতুন একটি প্যানেল (Panel) তৈরি করেন। ইমপিচমেন্টের মাধ্যমে পদ থেকে সরানোর তোড়জোড় শুরু হতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন বিতর্কিত এই বিচারপতি।

Advertisement
ads
Continue Reading
Advertisement