যুদ্ধবিরতির দু-সপ্তাহই কি শেষ সুযোগ? ইরানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ গাইডলাইন
Connect with us

দেশের খবর

যুদ্ধবিরতির দু-সপ্তাহই কি শেষ সুযোগ? ইরানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ গাইডলাইন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশে সাময়িকভাবে যুদ্ধের মেঘ কাটলেও আশঙ্কার আগুন এখনও পুরোপুরি নেভেনি। এই অস্থির পরিস্থিতির (Unstable situation) গুরুত্ব বিচার করে ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত সরকার। বুধবার তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি জরুরি নির্দেশিকা (Advisory) জারি করা হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, “বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে থাকা সকল ভারতীয়কে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা দ্রুত এই দেশ ত্যাগ করুন।” নাগরিকদের বিশেষভাবে সতর্ক করে জানানো হয়েছে যে, দূতাবাসের সাথে পরামর্শ (Consultation) ছাড়া যেন কেউ কোনো আন্তর্জাতিক সীমান্তের (International border) দিকে অগ্রসর না হন। যেকোনো সমস্যায় যোগাযোগের জন্য দূতাবাস চারটি বিশেষ হেল্পলাইন (Helpline) নম্বরও চালু করেছে।  সেগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯,  +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯

Advertisement
ads

উল্লেখ্য, বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় (Mediation) ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। শর্ত অনুযায়ী, আগামী ১৪ দিন আমেরিকা কোনো সামরিক অভিযান (Military operation) চালাবে না এবং ইরান হরমুজ প্রণালী মুক্ত করবে। আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দীর্ঘমেয়াদী শান্তি কামনায় দুই পক্ষ বৈঠকে বসার কথা রয়েছে।

সূত্রের খবর, শেষ মুহূর্তে চীনের হস্তক্ষেপে এবং ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই-এর অনুমোদনে এই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। তবে এই বিরতি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় (Doubt) রয়েছে। সেই কারণেই কোনো ঝুঁকি না নিয়ে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা (Security) সুনিশ্চিত করতে এই তড়িঘড়ি পদক্ষেপ নিল কেন্দ্র।

Advertisement
ads
Continue Reading
Advertisement