আরও রাফাল এলো ভারতে, শত্রুদের কপালে চিন্তার ভাঁজ
Connect with us

দেশ

আরও রাফাল এলো ভারতে, শত্রুদের কপালে চিন্তার ভাঁজ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : শত্রুপক্ষের রক্তচাপ বাড়াতে আরও একদফায় ভারতে এল রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় বায়ুসেনায় আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত হয়েছে। তৃতীয় দফায় ফ্রান্স থেকে পাঠানো হয়েছে এই তিনটি যুদ্ধ বিমান।

কোথাও না থেমে সরাসরি দীর্ঘপথ অতিক্রম করে বৃহস্পতিবার সকালে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছায় তিনটি রাফাল যুদ্ধ বিমান ৷ সাত হাজার কিলোমিটার উড়ানের সময় বিমানের মধ্যেই পুনরায় জ্বালানী ভরে নেওয়া হয়েছে। নতুন যুদ্ধ বিমানগুলিতে আম্বালায় দেশের একমাত্র রাফাল স্কোয়াড্রনের শক্তি বাড়িয়ে তুলবে। এর আগে ভারতের সঙ্গে চিনের সংঘাতের আবহ তৈরি হওয়ায় তড়িঘড়ি রাফাল নিয়ে আসা হয়৷ এর আগে দু’দফায় বেশকয়েকটি রাফাল যুদ্ধ বিমান ভারতে আসে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কৌশল দেখিয়েছে বিধ্বংসী লড়াকু বিমান রাফাল। স্বাভাবিকভাবেই রাফালের আগমনে শত্রুদের যে বুকে আরও বেশি করে কাঁপুনি ধরছে তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য যে বরাত দেওয়া হয়েছিল, এই নিয়ে তার ১১টি বিমান বায়ু সেনায় সামিল করা হল।