টিকাকরণের মাঝেই দেশে সামান্য বাড়ল করোনা সংক্রমণ
Connect with us

দেশ

টিকাকরণের মাঝেই দেশে সামান্য বাড়ল করোনা সংক্রমণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : দেশজুড়ে যখন টিকাকরণ অভিযান চলছে ঠিক সেই সময় শুক্রবার সামান্য বেড়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার যেখানে করোনা সংক্রমণ রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা, সেসময় শুক্রবার করোনা সংক্রমণ রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তাঁরা।

এদিন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা হল গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১৮ হাজার ৮৫৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। বুধবার থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ২০ হাজার ৪৮ জন। পাশাপাশি মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। অন্যদিকে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ২০ হাজার ৭৪৬ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় খানিকটা বেশি। বর্তমানে মোট অ্যাকটিভ রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৬৮৬ জন। তবে এপর্যন্ত দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৩৫২ জন। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ অভিযান। গত দু’সপ্তাহে লক্ষ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ২৯ লক্ষ ২৮ হাজার ৫৩ জন মানুষ টিকা নিয়েছেন।