ফসল বিক্রির উদ্দেশ্যে কৃষকদের জন্য স্পেশাল ট্রেন
Connect with us

দেশ

ফসল বিক্রির উদ্দেশ্যে কৃষকদের জন্য স্পেশাল ট্রেন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ জানুয়ারী : কৃষি আইন বাতিলের দাবিতে যখন এরাজ্যের শাসক বিরোধী সব পক্ষই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন এরাজ্যের কৃষকদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালু করল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

জানা গেছে এই ট্রেনের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল আসামে রপ্তানি করতে পারবে। ফলে দু’রাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। লাভবান হতে পারেন কৃষকেরা। এ রাজ্যের কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ফসল প্রতিবেশী রাজ্য অসমে বিক্রি করতে পারে সেব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষকদের জন্য একটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। স্পেশাল ট্রেনের মাধ্যমে কৃষকরা তাদের ফসল অসমের ডিমাপুর পর্যন্ত রপ্তানি করে বিক্রি করতে পারবে। ফলে কৃষকরা লাভবান হবে বলে মনে করছে কৃষি বিশেষজ্ঞরা। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ট্রেনটির নাম কিষান রেল স্পেশাল ট্রেন। হুগলীর তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত সপ্তাহে একদিন এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই ট্রেনে কৃষকরা তাঁদের উৎপাদিত সবজি সরাসরি আসামে রপ্তানি করতে পারবেন। পূর্ব বর্ধমানের কালনা ও পূর্বস্থলী স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।