জেলার পর্যটন প্রসারে উদ্যোগী মন্ত্রী
Connect with us

মালদা

জেলার পর্যটন প্রসারে উদ্যোগী মন্ত্রী

Dipa Chakraborty

Published

on

মালদা, ১৪ জুলাই : গৌড়, আদিনার পর এবারে মালদা জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র।ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রকে ভিত্তি করে তৈরি করা হয়েছে ইকোপার্ক। এবারে সেই ইকোপার্ক এবং সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সেই মোতাবেক বুধবার ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা।এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, শহর ঘেসা এই মৎস্য প্রজনন কেন্দ্র। তাই এই মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্য এবং পরিকাঠামোগত উন্নয়ন করে পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন এবং মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। অন্যদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য তার কাছে আবেদন করা হয়েছিল। সেই মত জেলা প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় ব্লক প্রশাসনের উপস্থিতিতে বড় সাগরদিঘির ইকো পার্ক পরিদর্শন করা হয় এদিন। পার্কের সৌন্দর্য্যায়ণে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।