প্রতারণা
দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩, বাকি অপরাধীদের খোঁজে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি
ডিজিটাল ডেস্কঃ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের (Gangrape) ঘটনায় তোলপাড় দুর্গাপুর (Durgapur)। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে (Sub-divisional Court) তোলা হবে। পুলিশের দাবি, মোট পাঁচজন অভিযুক্ত এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
অপরাধীদের খোঁজে ড্রোন (Drone) উড়িয়ে চলছে তল্লাশি। পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান (Kalibari Crematorium) সংলগ্ন জঙ্গলে এই অভিযান চালানো হচ্ছে। ওই এলাকার পাশে অবস্থিত বেসরকারি মেডিক্যাল কলেজ থেকেই মাত্র ১ কিলোমিটার দূরে ঘটেছে এই ভয়াবহ অপরাধ।
নির্যাতিতা দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী, ওড়িশার (Odisha) জলেশ্বর (Jaleswar) এলাকার বাসিন্দা। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical College) হস্টেলে (Hostel) থাকতেন তিনি। ঘটনার পর থেকে তিনি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।
শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়ে নিখোঁজ হন ওই ছাত্রী। অভিযোগ, সেই বন্ধু প্রথমে তাঁকে গেট থেকে ডেকে নিয়ে যায়। এরপর কয়েকজন যুবক এসে তাঁকে জোর করে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণ করে।
নির্যাতিতার বাবার দাবি, “সাড়ে ৯টার সময় আমার মেয়ে কলেজ গেটের কাছে যায়, তখন এক বন্ধু ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ২-৩ জন ছেলে এসে পড়ে। ছেলেটি তখন পালিয়ে যায়। একজন মেয়েকে ধর্ষণ করে, মোবাইল (Mobile) কেড়ে নেয়, ৩ হাজার টাকা দাবি করে। পরে সে ফের ফিরে আসে আরও কয়েকজনের সঙ্গে। তারা ৩০০ টাকা দেয়। আমার মেয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছিল। পরে সেই বন্ধু মেয়েকে ফিরে নিয়ে আসে।”
শনিবার হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারম্যান। ম্যাজিস্ট্রেটের (Magistrate) উপস্থিতিতে আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনারের (Deputy Commissioner) সামনে গোপন জবানবন্দি (Confidential Statement) দেন ছাত্রী। সেই জবানবন্দিতে তিনি নির্যাতনের বিস্তারিত বিবরণ দেন।
রবিবার দুর্গাপুরে রাজ্য মহিলা কমিশনের (State Women’s Commission) প্রতিনিধি দলও ঘটনাস্থলে যাচ্ছে। একই সঙ্গে যেতে পারেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের (West Bengal Doctors’ Forum) প্রতিনিধিরাও।
এই ঘটনায় সহপাঠী বন্ধুর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। মাত্র ১ কিলোমিটার দূরে থাকা কলেজের পাশের জঙ্গলে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।


