দেশের খবর
অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা মাদভি হিডমা ও ৬ সঙ্গী
ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় ধাক্কা দিয়েছেন নিরাপত্তা বাহিনী (Security Forces)। মঙ্গলবার সকালে আল্লুরি সীতারামা রাজু জেলার মেরেদুমিল্লির (Meredumilli) জঙ্গলে (Forest) তল্লাশি অভিযানে গেলে কেন্দ্রীয় কমিটির মাওবাদী নেতা মাদভি হিডমা (Madvi Hidma), তাঁর স্ত্রী রাজে (Raje) এবং চার সহযোগী নিহত হন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও চিরুনি (Sweeping) তল্লাশি চালানো হচ্ছে।
সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই হিডমার খোঁজে অভিযান শুরু করা হয়েছিল। মাদভি হিডমার বিরুদ্ধে অন্তত ২৬টি সশস্ত্র হামলার (Armed Attacks) অভিযোগ রয়েছে। তিনি ২০১০ সালে দান্তেওয়াড়া (Dantewada), ২০১৩ সালে ঝিরাম উপত্যকা (Jhirma Valley) এবং ২০২১ সালে সুকমা-বিজাপুর (Sukma-Bijapur) হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হিডমা মূলত পিপলস লিবারেশন গেরিলা আর্মির (People’s Liberation Guerrilla Army) নেতা ছিলেন। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির (Central Committee) কনিষ্ঠতম সদস্য এবং বস্তারের একমাত্র আদিবাসী (Tribal) সদস্য হিসেবে কমিটিতে যুক্ত ছিলেন। এক সময়ে তাঁর মাথার দাম (Reward) ৫০ লাখ টাকা পর্যন্ত ছিল।
এনকাউন্টারে শুধু হিডমা নয়, তাঁর স্ত্রী রাজেও নিহত হন। অন্যদিকে, ছত্তিসগড়ের (Chhattisgarh) সুকমা জেলার বনাঞ্চলে (Forest Area) আরও এক মাওবাদী নিহত হয়েছেন। সেখানে নিরাপত্তা বাহিনী গুলির (Gunfire) শব্দ পেয়ে তল্লাশি শুরু করলে মাওবাদীরা গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, যার ফলে এক মাওবাদী নিহত হন।
এর আগে ১১ নভেম্বর অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ৬ মাওবাদী নিহত হয়। অন্ধ্রপ্রদেশ, ছত্তিসগড় ও তেলঙ্গানা (Telangana) এলাকায় মাওবাদীদের কার্যকলাপ ক্রমশ বাড়ছে। নিরাপত্তা বাহিনী তাঁদের সমূলে নিকেশের জন্য ক্রমাগত অভিযান চালাচ্ছে।


