বাস্তুশাস্ত্র
রাতে বালিশের নিচে রাখুন এই ৬ জিনিস! বাস্তুমতে বাড়বে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি
ডিজিটাল ডেস্কঃ বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক শান্তি (Mental Peace) এবং ভালো ঘুম (Sound Sleep) সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি। মন যদি স্থির থাকে, তাহলে কাজে মনোযোগ (Focus) বাড়ে এবং সাফল্যের সম্ভাবনাও বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কিছু বিশেষ জিনিস রাখলে ইতিবাচক শক্তির (Positive Energy) প্রবাহ বাড়তে পারে এবং নেতিবাচক শক্তি (Negative Energy) দূরে থাকে বলে প্রচলিত বিশ্বাস।
লবঙ্গ (Clove): বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে বালিশের নিচে ৫, ৯ বা ১১টি লবঙ্গ রেখে ঘুমোলে ভালো ঘুম হতে পারে এবং মনোসংযোগ বাড়ে। পরদিন সকালে সেই লবঙ্গ নদী বা পুকুরে ভাসিয়ে দেওয়া কিংবা অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ময়ূরের পালক (Peacock Feather): শুভ শক্তির প্রতীক হিসেবে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্বাস করা হয়, এটি বালিশের নিচে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
দারুচিনি (Cinnamon): বাস্তুমতে, দারুচিনি সৌভাগ্যের প্রতীক। রাতে বালিশের নিচে এটি রাখলে আর্থিক সমস্যা (Financial Problems) কমতে পারে এবং ভাগ্যোন্নতির সম্ভাবনা বাড়ে বলে বিশ্বাস।
ফটকিরি (Alum): অশুভ শক্তি দূর করতে ফটকিরির ব্যবহার বহুদিনের। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বালিশের নিচে ফটকিরি রাখলে দুঃস্বপ্ন (Nightmare) কমে। টানা ১০ দিন ব্যবহার করে ১১তম দিনে তা বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তেজপাতা (Bay Leaf): বাস্তু মতে, তেজপাতা নেতিবাচক শক্তি শোষণ করে। এর ফলে পারিবারিক শান্তি বজায় থাকে, আয় বৃদ্ধি এবং ঋণের চাপ কমার সম্ভাবনা তৈরি হয় বলে প্রচলিত ধারণা।
রুদ্রাক্ষ (Rudraksha): বিশেষ করে পঞ্চমুখী রুদ্রাক্ষ (Five Mukhi Rudraksha) বালিশের নিচে রেখে ঘুমোলে মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং শান্তি বজায় থাকে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।
