ফুড
ঘরোয়া উপকরণে তৈরি করুন পারফেক্ট পাপড়ি চাট
ডিজিটাল ডেস্কঃ এই চাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এর টক-মিষ্টি ও ঝাল স্বাদের অসাধারণ সংমিশ্রণ, যা মুখে দিলেই এক অনন্য স্বাদ এনে দেয়। দইয়ের মিষ্টত্ব, তেঁতুল চাটনির টকভাব, পুদিনা চাটনির ঝাঁঝ, এবং মশলার ঝাল একসাথে মিশে এক স্বর্গীয় অভিজ্ঞতা তৈরি করে। এই কারণে এটি স্ট্রিট ফুড প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার। পাপড়ি চাট একটি জনপ্রিয় ভারতীয় স্ট্রিট ফুড, যা মুচমুচে পাপড়ির সাথে দই, ছোলা, সেদ্ধ আলু, চাট মসলা এবং টক-মিষ্টি চাটনি মিশিয়ে তৈরি করা হয়। নিচে সহজ ও সুস্বাদু পাপড়ি চাট রেসিপি দেওয়া হলো।
উপকরণ:
- পাপড়ি: ১০-১২টি (রেডিমেড বা ঘরে তৈরি)
- সেদ্ধ আলু: ১টি (ছোট কিউব করে কাটা)
- কাবুলি ছোলা: ১/২ কাপ (সেদ্ধ করা)
- ফেটানো দই: ১ কাপ (হালকা চিনি মিশিয়ে নিন)
- তেঁতুল চাটনি: ২ টেবিল চামচ
- পুদিনা চাটনি: ১ টেবিল চামচ
- ভুজিয়া বা সেভ: ২ টেবিল চামচ
- চাট মসলা: ১ চা চামচ
- ভাজা জিরা গুঁড়া: ১ চা চামচ
- লবণ: স্বাদ অনুযায়ী
- কাচা লঙ্কা: ১টি (কুঁচি করা)
- ধনেপাতা: ২ টেবিল চামচ (কুঁচি করা)
- পেয়াজ: ১টি (সূক্ষ্ম কাটা, ঐচ্ছিক)
- টমেটো: ১টি (সূক্ষ্ম কাটা, ঐচ্ছিক)
আরও পড়ুনঃকোরিয়ান স্ট্রিট ফুডের স্বাদ এবার ঘরেই – ঝালমশলা তকবক্কি
প্রণালী:
পাপড়ি চাট সাজানোর জন্য প্রথমে একটি সার্ভিং প্লেটে পাপড়িগুলো রেখে দিন। তারপর এর উপর সেদ্ধ আলু, ছোলা এবং কাটা পেঁয়াজ ও টমেটো দিন তারপর ওই পাত্রে ফেটানো দই ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিন।এইবার তেঁতুল ও পুদিনা চাটনি সুন্দরভাবে উপরে ছড়িয়ে দিন। তারপর চাট মসলা, ভাজা জিরা গুঁড়া ও লবণ উপর থেকে ছরিয়ে দিন। এইবার কাঁচা লঙ্কা, ধনেপাতা ও ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করুন। গরমকাল হোক বা ঠান্ডা, এই সুস্বাদু ও ঝাল-মিষ্টি পাপড়ি চাট সবার মন জয় করবে!
