চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলিশ হাক্কা নুডলস, এবার ঘরেই বানান
Connect with us

ফুড

চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলিশ হাক্কা নুডলস, এবার ঘরেই বানান

Dipa Chakraborty

Published

on

 ডিজিটাল ডেস্কঃ হাক্কা নুডলস একটি জনপ্রিয় চাইনিজ খাবার, যা ভারতীয় স্বাদে বেশ সমাদৃত। এটি ঝটপট তৈরি করা যায় এবং খেতে দারুণ সুস্বাদু। রেস্তোরাঁর স্বাদ ঘরে আনতে এই নুডলস অসাধারণ একটি বিকল্প। বিভিন্ন ধরনের সবজি আর মশলার সংমিশ্রণে এর স্বাদ হয়ে ওঠে মনোমুগ্ধকর। দ্রুত রান্না করা যায় বলে এটি ব্যস্ত দিনের জন্য আদর্শ। সাধারণত ঝাল, মশলাদার এবং সামান্য টক স্বাদের হয়ে থাকে। সঠিক উপায়ে রান্না করলে নুডলস গুলো আলাদা ও নরম থাকে, একে অপরের সঙ্গে লেগে যায় না। বিভিন্ন সস এবং গার্নিশিংয়ের মাধ্যমে একে আরও আকর্ষণীয় করা যায়। গরম গরম পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।তাই চলুন জেনে নেওয়া যাক রেসেপিটি।

আরও পড়ুনঃহোমমেড চিজ কেক – সহজেই তৈরি করুন পারফেক্ট ডেজার্ট

উপকরণ:

  • হাক্কা নুডলস – ২০০ গ্রাম
  • ক্যাপসিকাম (সবুজ, লাল, হলুদ) – ১/২ কাপ (পাতলা কাটা)
  • গাজর – ১/২ কাপ (জুলিয়ান কাটা)
  • বাঁধাকপি – ১/২ কাপ (কুচি কাটা)
  • মাশরুম – ১/৪ কাপ (ঐচ্ছিক)
  • স্প্রিং অনিয়ন – ১/৪ কাপ (কুচি)
  • আদা-রসুন বাটা – ১ চা চামচ
  • সবজি তেল – ২ টেবিল চামচ
  • সয়া সস – ১ টেবিল চামচ
  • ভিনেগার – ১ চা চামচ
  • চিলি সস – ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
  • লবণ – স্বাদ অনুযায়ী

প্রণালী:  একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য লবণ ও তেল দিন। তারপর নুডলস দিয়ে ৭-৮ মিনিট সেদ্ধ করুন যাতে নরম হয় কিন্তু অতিরিক্ত গলে না যায়। হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এক চামচ তেল মেখে রাখুন, যাতে লেগে না যায়। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। ওই  কড়াইতে কেটে রাখা সবজি দিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করুন, যাতে ক্রিস্পি থাকে। তারপর সয়া সস, চিলি সস, ভিনেগার, গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সেদ্ধ করা নুডলস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন, যাতে সব উপকরণ মিশে যায়। রান্না হয়ে গেলে উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
ads
Continue Reading
Advertisement