মালদা
স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা
নিজস্ব সংবাদদাতা, হরিশচন্দ্রপুর, ১৬ মার্চ :পণের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচার ও মারধরের অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করলো হরিশচন্দ্রপুর থানার পুলিশ। পুলিশসুত্রে জানা গিয়েছে,
সেখ তালেব নামে ওই অঞ্চল সভাপতির বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে।সেরেনা বিবি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাদের একটি পাঁচ বছরের কন্যা সন্তানও রয়েছে। যদিও বিয়ের পর থেকেই পণের দাবীতে তার ওপর অত্যাচার চালাত সেখ তালেব। এই নিয়ে তাদের অশান্তি লেগেই থাকতো। সেরেনা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মর্যাদা দেয়না। মেয়েকে নিয়ে কোনো ক্রমে বাপের বাড়িতে থেকে দিন গুজরান করছিলেন তিনি। বাপের বাড়ি থেকে তিনলক্ষ টাকা নিয়ে না আসলেবাড়িতে থাকতে দেবেনা বলে হুমকিও দিত। এছাড়াও বিভিন্ন ছুতোনাতায় তাকে মারধোর করত বলে অভিযোগ। সেবেনা বিবির মা আনোয়ারা বেওয়ার অভিযোগ, মেয়েকে মারধর করত, খরচও দিত না। তিন লাখ টাকা দিতে বলতে বারবার। গ্রামে সালিশী সভা বসে।কিন্তু কোন সুরাহা হয়নি। ফলে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।এরপরেই হরিশচন্দ্রপুর থানায় সেরেনা বিবির অভিযোগের ভিত্তিতে সেখ তালেবকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, মঙ্গলবার অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে তৃণমূলের মালদা জেলা মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। দল যদিও নারী নির্যাতনের মত বিষয়কে সমর্থন করে না। এক্ষেত্রে পুলিশ আইনানুসারে পদক্ষেপ নেবে বলে জানান শুভময় বসু।
