কলকাতা
কলকাতার মেট্রো বিস্তৃতি: বিমানবন্দর রুটসহ নতুন রুটে যাত্রা শুরু, ভাড়া জেনে নিন
ডিজিটাল ডেস্কঃ ঝাঁ চকচকে আধুনিক কাঠামোতে সজ্জিত কলকাতার নতুন মেট্রো স্টেশনগুলো বিমানবন্দর (Airport) সমতুল্য। ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-এর হাতে উদ্বোধন হবে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট। এর মধ্যে অন্যতম নোয়াপাড়া (Noapara) থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ (Joy Hind) মেট্রো স্টেশন। এছাড়া চালু হচ্ছে রুবি (Ruby) থেকে বেলেঘাটা (Beliaghata) এবং হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে শিয়ালদহ (Sealdah) হয়ে সেক্টর-৫ (Sector-5) পর্যন্ত রুট।


