রাজনীতি
সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের জামিন, আইনজীবীদের আশা বাড়ল
ডিজিটাল ডেস্কঃ গ্রুপ সি নিয়োগ কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ (MM Sundresh) এবং এন কোটিশ্বর সিং (N. Kotishwar Singh)-এর ডিভিশন বেঞ্চে এই জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং দু’মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু করতে হবে।