ফিফা অনুমতি না মেলায় বাতিল কেরলের ম্যাচ, মেসির সফর শুরু হবে কলকাতা থেকে
Connect with us

কলকাতা

ফিফা অনুমতি না মেলায় বাতিল কেরলের ম্যাচ, মেসির সফর শুরু হবে কলকাতা থেকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো। কেরলে (Kerala) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্টিনার (Argentina) প্রীতি ম্যাচটি স্থগিত (Postponed) হয়ে গেল। শনিবার কেরলের ওই ম্যাচের আয়োজকরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ফিফা (FIFA)-র নভেম্বর উইনডোতে (International Window) ম্যাচটি হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি (Approval) না মেলায় সেটি আয়োজন সম্ভব হচ্ছে না।

এর ফলে এখন কেরলের আগে কলকাতাতেই (Kolkata) পা রাখবেন ফুটবল সম্রাট মেসি। নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরলের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) ম্যাচটি হওয়ার কথা ছিল। লিওনেল মেসির সঙ্গে মাঠে নামার কথা ছিল রদ্রিগো দে পল (Rodrigo De Paul), নিকোলাস ওটামেন্ডি (Nicolas Otamendi) ও জুলিয়ান আলভারেজের (Julian Alvarez)।

মেসির আগমনকে কেন্দ্র করে কেরলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রায় ৭০ কোটি (70 Crore) টাকা খরচ করে নতুন ফ্লাডলাইট (Floodlight) বসানো হয়েছিল, ঝাঁ চকচকে আসন (Seats) স্থাপন করা হয়েছিল, নিরাপত্তা (Security) ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছিল। এমনকি আশপাশের দোকানপাটও (Shops) এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement
ads

তবুও সব প্রস্তুতি সত্ত্বেও ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি (Permission) না পাওয়ায় ম্যাচটি আপাতত বাতিল। আয়োজক কমিটি জানিয়েছে, তারা মেসির সফর পুরোপুরি বাতিল করেনি। ফিফার পরবর্তী কোনও আন্তর্জাতিক উইনডোতে (Next FIFA Window) এই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে কেরলে না হলেও, মেসির ভারত সফরের প্রথম গন্তব্য এখন কলকাতা। আগামী ১২ ডিসেম্বর কলকাতায় আসার কথা তাঁর। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan) আয়োজিত হবে এক বিশেষ গোট কনসার্ট (GOAT Concert), যেখানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি (Argentine Legend)।

Continue Reading
Advertisement