‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানযুদ্ধ! জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দুকে ঘিরে চরম বিশৃঙ্খলা
Connect with us

ভোটের খবর

‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানযুদ্ধ! জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দুকে ঘিরে চরম বিশৃঙ্খলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটে রণক্ষেত্রের চেহারা নিল খোদ মুখ্যমন্ত্রীর পাড়া কালীঘাট। বুধবার দুপুরে ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে (Booth inspection) গেলে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর-চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়, যার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ (Volatile) হয়ে ওঠে।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, তাঁকে আক্রমণ করার জন্য পরিকল্পিতভাবে (Planned) এলাকায় প্রচুর বহিরাগত (Outsiders) জড়ো করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ফোন করে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অতিরিক্ত সিআরপিএফ (CRPF) পাঠানোর অনুরোধ জানান। তাঁর ফোনের কয়েক মিনিটের মধ্যেই এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ (Lathicharge) শুরু করে। অন্যদিকে, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় পালটা অভিযোগ করেছেন যে, শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার (Influencing voters) চেষ্টা করছেন এবং শান্ত এলাকায় অশান্তি ছড়াচ্ছেন।

এদিন সকাল থেকেই আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে শুভেন্দুকে। মিত্র ইনস্টিটিউশনের বুথে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ৮০ শতাংশ ভোট পড়লে তাঁর জয় নিশ্চিত। এমনকি ভবানীপুরের ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে তৃণমূলের ‘মুখ শুকিয়ে গিয়েছে’ বলেও কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানান শুভেন্দু। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement