বিয়ের স্বপ্নভঙ্গ! তামান্না ও বিজয়ের বিচ্ছেদের আসল কারণ কী?
Connect with us

বিনোদন

বিয়ের স্বপ্নভঙ্গ! তামান্না ও বিজয়ের বিচ্ছেদের আসল কারণ কী?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিয়ের আগে প্রেম ভাঙার ঘটনা বিনোদন দুনিয়ায় নতুন কিছু নয়। এর আগেও বহু সেলেব্রিটির সম্পর্ক সাতপাক ঘোরার আগেই ভেঙে গিয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল তামান্না ভাটিয়ার নাম। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন গুঞ্জন, বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে। শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু তার আগেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

আরও পড়ুনঃগোপন বিয়ে থেকে পরকীয়া – বিতর্কের কেন্দ্রে অদিতি শর্মা

গুঞ্জন অনুযায়ী, তামান্না চেয়েছিলেন দ্রুত বিয়ে করে সংসার পাততে, কিন্তু বিজয় নাকি সে ব্যাপারে রাজি ছিলেন না। হবু কনের অতিরিক্ত আগ্রহেই নাকি প্রেমে ফাটল ধরে। শেষ পর্যন্ত, সম্পর্ক না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনেই। যদিও বিচ্ছেদের পরও তামান্না আত্মবিশ্বাসী। মহাকুম্ভে সিনেমার প্রচারে ব্যস্ত থাকার পাশাপাশি, নিয়মিত ফ্যাশন ফটোশুটেও নজর কাড়ছেন তিনি।

বলি মহলের খবর, কয়েক সপ্তাহ আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, এখন থেকে তাঁরা কেবল বন্ধু হিসেবেই থাকবেন। তবে তামান্নার সাম্প্রতিক ‘সিঙ্গল’ লুক দেখে অনুরাগীদের মনে নতুন কৌতূহল জেগেছে!

Advertisement
ads