ভারতের ‘শান্তি মিশন’-এর নকল? আন্তর্জাতিক মহলে বার্তা দিতে প্রতিনিধিদল পাঠাচ্ছে পাকিস্তান
Connect with us

দেশের খবর

ভারতের ‘শান্তি মিশন’-এর নকল? আন্তর্জাতিক মহলে বার্তা দিতে প্রতিনিধিদল পাঠাচ্ছে পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং সর্বদলীয় বিদেশ সফরের ঘোষণার পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান। ইসলামাবাদ এবার শান্তির বার্তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই পদক্ষেপকে অনেকেই ভারতের ‘ডিপ্লোম্যাটিক কপি-পেস্ট’ বলেই কটাক্ষ করছেন।

সূত্রের খবর, পাকিস্তান পিপলস পার্টি (PPP)-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) নিজে তাঁকে এই দায়িত্বে নিয়োগ করেছেন বলে জানিয়েছেন বিলাওয়াল। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে আমি পাকিস্তানের হয়ে শান্তির বার্তা বহন করব আন্তর্জাতিক স্তরে। কঠিন সময়ে দেশের পাশে থাকতে পারা গর্বের বিষয়।”

জানা গিয়েছে, পাকিস্তানের এই প্রতিনিধি দল সফরে যাবে লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলসের মতো আন্তর্জাতিক কূটনৈতিক কেন্দ্রগুলোতে। প্রতিনিধি দলে রয়েছেন মুশাদিক মালিক (Musadik Malik), খুররম দস্তগীর (Khuram Dastagir), শেরি রহমান (Sherry Rehman), হিনা রব্বানি খার (Hina Rabbani Khar), তেহমিনা জানজুয়া (Tehmina Janjua), জলিল আব্বাস জিলানি (Jalil Abbas Jilani) এবং ফয়জল সবজওয়ারি (Faisal Sabzwari)-র মতো নেতারা।

আরও পড়ুনঃ জ্যোতির পাক সফরের নেপথ্যে ইউটিউব কনটেন্ট, গুপ্তচর তকমায় ক্ষুব্ধ বাবার প্রতিবাদ

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল ২০ মে থেকে বিদেশ সফরে গিয়ে সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের বিষয়টি তুলে ধরবে — এই আশঙ্কায় তড়িঘড়ি নিজেদের দল সাজিয়েছে ইসলামাবাদ। মনে করিয়ে দেওয়া দরকার, ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এনসিপির প্রতিনিধিরা মিলিয়ে সাতটি দল বিদেশ সফরে যাবে। যাদের মধ্যে রয়েছেন শশী থারুর (Shashi Tharoor), ইউসুফ পাঠান (Yusuf Pathan), সুপ্রিয়া সুলে (Supriya Sule), কানিমোঝি (Kanimozhi) প্রমুখ।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান শুরু করেছিল ‘অপারেশন বুনইয়ান উই মারসুস’। এবার সেই ধারা বজায় রেখেই ভারতের কূটনৈতিক পদক্ষেপের ছায়াতেই আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করেছে ইসলামাবাদ। কূটনৈতিক মহলে তাই প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যিই শান্তির বার্তা দিতে চাইছে, নাকি ভারতের প্রচেষ্টার মোকাবিলা করতেই এত তৎপরতা?

Continue Reading
Advertisement