ইরানে ইন্টারনেট বন্ধ, বিকল্প সংযোগ দিলেন ইলন মাস্ক! চালু স্টারলিংক
Connect with us

বিশ্বের খবর

ইরানে ইন্টারনেট বন্ধ, বিকল্প সংযোগ দিলেন ইলন মাস্ক! চালু স্টারলিংক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান জুড়ে ইন্টারনেট পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে। সরকারের তরফে ইন্টারনেট সংযোগ ‘অস্থায়ীভাবে’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য বিকল্প যোগাযোগের রাস্তা খুলে দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। তাঁর মালিকানাধীন স্টারলিংক (Starlink) স্যাটেলাইট পরিষেবা ইরানে চালু করার ঘোষণা দিলেন তিনি।

শনিবার গভীর রাতে, ভারতীয় সময় ১টা ৪ মিনিটে, নিজের এক্স (X) হ্যান্ডলে ইলন মাস্ক লেখেন, ‘The beams are on’, অর্থাৎ স্টারলিংকের সিগন্যাল ইতিমধ্যেই চালু রয়েছে। ইলন মাস্কের এই ঘোষণার পরেই বিষয়টি আলোড়ন ফেলেছে আন্তর্জাতিক মহলে। খবর জেরুজালেম পোস্টের (Jerusalem Post)।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে মহিলাদের ‘অপমান’ বিতর্কে পাল্টা সভা তৃণমূলের, শুভেন্দুকে তীব্র আক্রমণের প্রস্তুতি

উল্লেখ্য, শুক্রবার ইরানের কমিউনিকেশন মন্ত্রক (Iran’s Communication Ministry) জানায়, দেশের পরিস্থিতির কারণে সাময়িকভাবে ইন্টারনেটে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তেহরান (Tehran) ও জেরুজালেমের (Jerusalem) চলমান সংঘাতের আবহে ইরানি নাগরিকদের বাইরের সংবাদমাধ্যম বা আন্তর্জাতিক তথ্যের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

Advertisement
ads

এমন অবস্থায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা ইরানিদের জন্য হয়ে উঠতে পারে বিকল্প ইন্টারনেট মাধ্যম। স্টারলিংক হলো স্পেসএক্স (SpaceX)-এর অধীনস্থ এক বিশেষ স্যাটেলাইট পরিষেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহে সক্ষম।

বিশেষজ্ঞ মহলের মতে, ইরানের মত কঠোর সেন্সরশিপের দেশে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেটের বিকল্প সংযোগ চালু হলে সরকারকে আরও চাপে পড়তে হবে। ইলন মাস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।