ভাইরাল খবর
বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে পুলিশ হানা, তীব্র বিক্ষোভ গেরুয়া শিবিরের
ডিজিটাল ডেস্কঃ বাঁকুড়ায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) স্বামীকে মারধরের অভিযোগে তল্লাশি অভিযান চালাল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার রাত প্রায় ২টো নাগাদ বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে (BJP Bankura Office) হানা দেয় পুলিশ। রাতের অন্ধকারে পুলিশের এই অভিযান ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তল্লাশির প্রতিবাদে রবিবার বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। প্রায় এক ঘণ্টা ধরে চলে গেরুয়া শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি।
