'দানবকে শেষ করলাম'—স্বামীকে খুন করে বন্ধুকে ভিডিও কল, তদন্তে স্ত্রীর ভয়ঙ্কর স্বীকারোক্তি
Connect with us

খুন

‘দানবকে শেষ করলাম’—স্বামীকে খুন করে বন্ধুকে ভিডিও কল, তদন্তে স্ত্রীর ভয়ঙ্কর স্বীকারোক্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। তদন্তে উঠে এল স্ত্রীর পরিকল্পিত হামলার আশঙ্কাজনক প্রমাণ। পুলিশি সূত্রের খবর, ওম প্রকাশকে প্রথমে ঘায়েল করতে স্ত্রী পল্লবী তাঁর চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। এরপর শরীর বেঁধে একের পর এক ছুরি চালিয়ে হত্যা করা হয় তাঁকে।

ঘটনাটি ঘটে রবিবার রাতে, বেঙ্গালুরুর এক অভিজাত আবাসনে। সেখানে নিজের বাসভবনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন ডিজিপি-র দেহ। তাঁর বুক, পেট ও হাতে ছুরির একাধিক আঘাতের চিহ্ন ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পরে পল্লবী নাকি এক ঘনিষ্ঠ বন্ধুকে ভিডিও কলে জানিয়ে দেন, “আমি শেষ করলাম ওকে।”

আরও পড়ুনঃ বেঙ্গালুরুর প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের রহস্যময় খুন, স্ত্রীর মানসিক সমস্যায় অভিযোগ

জানা গিয়েছে, ঘটনার আগে দাম্পত্য কলহ তীব্র আকার নিয়েছিল। সম্পত্তি হস্তান্তর নিয়ে বারবার অশান্তি লেগেই ছিল দম্পতির মধ্যে। প্রাক্তন পুলিশ প্রধান সম্প্রতি একটি সম্পত্তি ছেলের নামে করে দেন, যা পল্লবী মেনে নিতে পারেননি। এমনকি তাঁর দাবি ছিল, স্বামীর কেনা জমি যেন তাঁর নামে ট্রান্সফার করা হয়।

Advertisement
ads

এক পুলিশ কর্তা জানিয়েছেন, কিছুদিন আগেই পল্লবী পুলিশের প্রাক্তন আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ জানান, তাঁর স্বামী তাঁকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছেন। পাশাপাশি প্রতিবেশীদের সামনেও তিনি প্রকাশ্য অভিযানে নামেন।

এই হত্যাকাণ্ড ঘিরে কর্নাটক পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির পর অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যে পারিবারিক দ্বন্দ্ব এবং সম্পত্তি নিয়ে সংঘাতই ওম প্রকাশের মৃত্যুর পেছনে মূল ভূমিকা নিয়েছে। পল্লবী ও তাঁদের মেয়ে কৃতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Continue Reading
Advertisement