"বিকাশও হবে, ঐতিহ্যও থাকবে"! রথযাত্রার আগে নবান্ন থেকে মেগা ঘোষণা শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

“বিকাশও হবে, ঐতিহ্যও থাকবে”! রথযাত্রার আগে নবান্ন থেকে মেগা ঘোষণা শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ “বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা”— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধারণাকে পাথেয় করে রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একগুচ্ছ বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন (Nabanna) সভাঘর থেকে রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি এবং সন্ত সমাজের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক (Virtual meeting) সারেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দেশের কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্তব্য।

এই লক্ষ্যে এবারই প্রথম রাজ্য সরকার রথযাত্রায় সরাসরি ও সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। উৎসবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী দু’টি বড় ঘোষণা করেন। প্রথমত, মাহেশ বা মহিষাদলের মতো রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় বিশেষ সরকারি ‘সেবাকেন্দ্র’ স্থাপন করা হবে। দ্বিতীয়ত, প্রাথমিকভাবে এমন ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান (Financial grant) দেওয়া হবে, যা মূলত পুরনো ও কাঠের নির্মিত রথগুলির সংস্কারের (Restoration) কাজে ব্যয় করা হবে। এছাড়া, এবারের বাজেটে প্রাচীন হেরিটেজ মন্দিরগুলির (Heritage temples) পুনর্সংস্কারের জন্য ‘তীর্থক্ষেত্র সার্কিট’ (Teerthakshetra Circuit) নামে একটি নতুন রূপরেখা তৈরি করে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মভিটের রক্ষণাবেক্ষণের জন্য ৫ কোটি টাকার বিশেষ ‘করপাস ফান্ড’ (Corpus Fund) এবং ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) যোজনার তালিকাভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি, আসন্ন শ্রাবণ মাসে শিবভক্তদের জন্য দেশের অন্যান্য ভিনরাজ্যের ধাঁচেই ঢেলে সাজানো হচ্ছে জল্পেশ, জয়ন্তী ও তারকেশ্বর ধামের পরিষেবা। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর অস্থায়ী পুণ্যার্থী শিবির গড়ে বিশ্রাম নেওয়ার জায়গা (Rest place), ওআরএস (ORS) ও জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকবে। এমনকি আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে তারকেশ্বরগামী জলযাত্রীদের ওপর রাজ্য সরকারের নিজস্ব হেলিকপ্টার (Helicopter) থেকে আকাশপথে পুষ্পবৃষ্টি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আগামী ১৬ জুলাই তিনি ইসকন (ISKCON)-এর বিশেষ আমন্ত্রণে কলকাতার রথযাত্রার সূচনা করবেন।

Continue Reading
Advertisement ads