সোশ্যাল মিডিয়া
‘প্রেমে বিভোর’ দম্পতির শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা, বাড়ি ছাড়তে বাধ্য যুবক-যুবতী
ডিজিটাল ডেস্কঃ প্রতিদিনের শব্দদূষণে অতিষ্ঠ ছিলেন এলাকার বাসিন্দারা। আর সেই ‘অশান্তির’ কেন্দ্রবিন্দু ছিলেন এক যুবক-যুবতী। তাঁদের রাতের ‘ব্যস্ততা’ রীতিমতো কানে বাজছিল চারদিকের মানুষের। বারবার সাবধান করা সত্ত্বেও পরিবর্তন আসেনি আচরণে। শেষমেশ বাধ্য হয়েই প্রতিবেশীরা পদক্ষেপ নিলেন—চাপে পড়ে ভাড়া বাড়ি ছাড়তে হল ওই প্রেমিক যুগলকে। ঘটনাটি ব্রিটেনের সমারসেট এলাকার।
ভুক্তভোগী দম্পতি—লিডিয়া ও বিলি—সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অতিরিক্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় তাঁদের গলার স্বর এতটাই উচ্চ ছিল যে তা আশপাশের ঘরে প্রতিধ্বনিত হত। স্থানীয়দের অভিযোগ, ভোররাতে, এমনকি দুপুরবেলাতেও তাঁদের ‘আত্মরতি’র আওয়াজে ঘুম ভেঙে যেত। একাধিকবার অভিযোগ জানানো হলে ২০২২ সালে হাউজিং অ্যাসোসিয়েশন থেকে পর্যবেক্ষণও চালানো হয়। কিন্তু তাতেও কার্যকর ফল মেলেনি।
আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়ি থেকে শিশুকে উদ্ধার, দিশা পাটানির দিদি খুশবুর সাহসে মুগ্ধ নেটদুনিয়া
অবশেষে বাসিন্দাদের চাপে নিজেদের আবাসন ছাড়তে বাধ্য হন লিডিয়া ও বিলি। তাঁরা জানান, নতুন এলাকায় গিয়ে তাঁরা সর্বক্ষণ আতঙ্কে থাকেন—যেন আবার কেউ অভিযোগ না জানায়! সাবধানতা এতটাই যে এখন সঙ্গমের সময় টেলিভিশনের আওয়াজ চড়িয়ে রাখতে হয়। লিডিয়ার কথায়, “এই ভয়ে আগের মতো নির্ভার হতে পারি না। সম্পর্কটা এখন আর আগের মতো নেই।”
তবে এই অভিজ্ঞতা সত্ত্বেও তাঁদের সম্পর্ক ভাঙেনি। বরং একে অপরকে আগলে রেখেছেন তাঁরা। লিডিয়া বলেন, “শারীরিক ঘনিষ্ঠতা তো জীবনের স্বাভাবিক অংশ। অথচ সেটা ঘিরেই এত বিতর্ক! আমরা কাউকে বিরক্ত করতে চাইনি। সেটা অনিচ্ছাকৃত হয়েছিল। কিন্তু এখন আগের মতো আনন্দ আর পাই না।”
স্থানীয় বাসিন্দারা অবশ্য অন্য মত। তাঁদের দাবি, নিজের আনন্দে যদি অন্যের শান্তি নষ্ট হয়, তাহলে সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
