খেলার খবর
চোট নিয়েও ব্যাট হাতে মাঠে! পন্থের লড়াকু মনোভাবে ভেসে উঠল কুম্বলের স্মৃতি
ডিজিটাল ডেস্কঃ মাঠে নামতে না পারার কথা ছিল তাঁর। রিভার্স সুইপ মারতে গিয়ে চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে যান ঋষভ পন্থ। চিকিৎসকদের মতে, অন্তত ছ’সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। কিন্তু ক্রিকেট যখন শুধু খেলা নয়, আবেগও— তখন নিয়মের বাইরেও লেখা হয় ইতিহাস। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ব্যথা ভুলে ব্যাট হাতে নেমে সকলকে চমকে দিলেন পন্থ।
প্রথম দিনের শেষ দিকে চোট পাওয়ার পর মাঠ ছাড়তে হয়েছিল গলফ কার্টে চেপে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। সেই মুহূর্তে কেউ ভাবতেও পারেননি, পরদিন মাঠে ফের দেখা যাবে ঋষভকে। কিন্তু দ্বিতীয় দিন ভারতীয় ড্রেসিংরুমে হঠাৎই দেখা গেল তাঁকে। বিশেষ ক্র্যাচ ও পায়ের বুট পরে স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি। ড্রেসিংরুমে জার্সি গায়ে দাঁড়িয়ে থাকা পন্থকে দেখে মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে ওঠে গোটা গ্যালারি।
Here comes Rishabh Pant…
A classy reception from the Emirates Old Trafford crowd 👏 pic.twitter.com/vBwSuKdFcW
— England Cricket (@englandcricket) July 24, 2025
আরও পড়ুনঃ শিবমন্দির কেন্দ্র করে রণক্ষেত্র থাইল্যান্ড-কম্বোডিয়া, সীমান্তে উত্তেজনায় নিহত ১১
শার্দূল ঠাকুর আউট হওয়ার পর নামলেন পন্থ। মাত্র ২ রান করলেও তাঁর লড়াই মন জয় করে নিয়েছে ক্রিকেট দুনিয়ার। নেটিজেনরা তাঁকে বলছেন “A true warrior”! অনেকেই মনে করাচ্ছেন অনিল কুম্বলের সেই ঐতিহাসিক অ্যান্টিগা টেস্টের কথা, যেখানে ভাঙা চোয়াল নিয়েও বল করেছিলেন তিনি।
লাঞ্চের ঠিক আগে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩২১। ক্রিজে তখন পন্থ ৩৯* এবং ওয়াশিংটন সুন্দর ২০*। বৃষ্টির কারণে কিছুটা আগে লাঞ্চ হলেও, দিনের সবচেয়ে বড় মুহূর্ত হয়ে রইল পন্থের এই ব্যাটিং প্রত্যাবর্তন। এটা শুধুই এক ইনিংস নয়, সাহস, আত্মত্যাগ এবং দলের প্রতি দায়বদ্ধতার নাম— that’s what Test cricket is all about.