ভারী বর্ষণে চাষের জমি জলের নীচে, মাথায় হাত কৃষকদের
Connect with us

মালদা

ভারী বর্ষণে চাষের জমি জলের নীচে, মাথায় হাত কৃষকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৮ মে : একদিকে করোনার জেরে রাজ্যজুড়ে লকডাউন, তার ওপর ইয়াসের পরবর্তী প্রভাবে লাগাতার বৃষ্টি, যার ফলে একপ্রকার গোদের ওপর বিষফোড়া অবস্থা চাষীদের।

টানা ভারী বর্ষণে চাষের জমি জলের নীচে, যার জেরে ক্ষতির সম্মুখীন কৃষকরা। উল্লেখ্য, গত বুধবার রাজ্যের বেশ কিছু এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। যার পরবর্তী প্রভাবে বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার গাজোলেও শুরু হয় প্রবল বর্ষণ, ফলে গাজোলের বিস্তীর্ণ এলাকার বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। গাজোলের করকচ অঞ্চলের আহরা, কাঞ্চননগর, চাকনগর অঞ্চল, রানীগঞ্জ ১ নং অঞ্চল, শালাইডাঙ্গা অঞ্চল সহ বিভিন্ন এলাকার চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে এবং ধান, গম, পাট সহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়। এই পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। এমত অবস্থায় সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।