দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ
Connect with us

রাজনীতি

দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৮ এপ্রিল : বুধবার কোচবিহারের শীতলকুচি পঞ্চায়েত সমিতির ময়দানে সভা শেষে বেরোতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে ইট-বোমা ছোঁড়া হয়।

তাতে দিলীপবাবুর বা হাতে চোট লাগে পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ছাড়াও তাঁর কনভয়ের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলায়। পরিস্থিতি এমন তৈরি হয় যে গাড়ির ভিতর হেলমেট মাথায় দিয়ে বসে ছিলেন দিলীপ ঘোষ। ঘটনার পর দিলীপ ঘোষ বলেন, “এ তো তালিবানি রাজ্য চলছে। এভাবে চললে কীভাবে নির্বাচন হবে?” ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এই হামলার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার ১৬ জনকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করল পুলিশ। ওদিকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি হামলার ঘটনার ভিডিও ফুটেজও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে জেলা প্রশাসন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। বৃহস্পতিবার কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ২রা মে’র পর রাজ্যজুড়ে পরিবর্তনের সঙ্গে হিংসাও বন্ধ হবে।

Continue Reading
Advertisement ads