Connect with us

রাজনীতি

রামের কাজ করছি, হনুমান সংকট মোচন করবেন: বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্যক্তিগত ভিডিও বিতর্কে একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, অন্যদিকে নিজেকে ‘রামের ভূমিকায়’ তুলে ধরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার খড়গপুরে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বিতর্কিত ভিডিও প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রীতিমতো ধর্মীয় সুরে জবাব দিলেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “আমি রামের কাজ করছি, আর হনুমানজি সংকট থেকে উদ্ধার করবেন। ষড়যন্ত্রকারীদের বিনাশ হবে।” উল্লেখ্য, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ, যা দাবি করা হচ্ছে দিলীপ ঘোষের ‘ব্যক্তিগত মুহূর্ত’। যদিও ভিডিওটির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। দিলীপ-ঘনিষ্ঠ মহলের দাবি, এটি একটি ফেক ভিডিও এবং উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অংশ।

আরও পড়ুনঃ বীরভূমে মমতার সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর, তুললেন অনুব্রতর প্রসঙ্গ

নিজেও সাফ জানিয়েছেন দিলীপ , “এই ধরনের চরিত্রহননের রাজনীতি বন্ধ হওয়া উচিত। রাজনীতি নোংরা হয়েছে। কেউ কারও নামে যা খুশি বলে দিচ্ছে। একটি ভিডিও শুট করে চালিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে।” এই ঘটনার পরই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement
ads

তিনি বলেন, “বাংলাজুড়ে আমার বিরুদ্ধে যা হচ্ছে, তা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। পুলিশকে আরও সিরিয়াস হতে হবে এই ধরণের অপকীর্তি বন্ধ করতে।”

এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য রাজনীতিতে আবার নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু করেছে। মোদি থেকে শুভেন্দু—যেখানে কালী বা দুর্গার নাম উঠে এসেছে একাধিকবার, সেখানেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘রামনাম’-এর অস্ত্র ধরলেন দিলীপ ঘোষ।

Continue Reading
Advertisement
Developer