Connect with us

ভাইরাল খবর

মমতার আগমনের আগে উত্তাল বীরভূম! তৃণমূলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে তীব্র চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর কয়েক ঘণ্টার মধ্যেই বীরভূম পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বোলপুর থেকে শুরু হবে তাঁর ‘ভাষা আন্দোলন’-এর আনুষ্ঠানিক সূচনা। তার আগেই রবিবার উত্তপ্ত হয়ে উঠল জেলার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হল এলাকা।

স্থানীয় সূত্রের খবর, যশপুরের ঘাসবেড়া নামক আদিবাসী গ্রামে জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী— লাল খাঁ ও শেখ জানে আলম গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। পরে তা গড়ায় খোলাখুলি মারপিটে। হাতে লাঠি, লোহার রড— কোনও কিছুই বাদ যায়নি। একেবারে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল নেতা লাল খাঁ ও তাঁর ভাইপো সেকেন্দার খাঁ। তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রামের কাজ করছি, হনুমান সংকট মোচন করবেন: বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

এলাকায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। লাল খাঁ গোষ্ঠীর কিছু সদস্যকে আটক করা গেলেও, শেখ জানে আলম গোষ্ঠীর অনুগামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশের দাবি। আপাতত এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Advertisement
ads

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রবিবার বিকেলে বোলপুর পৌঁছবেন। সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক শেষে তিনি ভাষা আন্দোলনের পদযাত্রায় অংশ নেবেন। জানা গিয়েছে, প্রায় ২.৫ কিমি পথ হাঁটার পর তিনি ভাষণ দেবেন। তবে তার আগেই জেলার মধ্যে এমন intra-party clash প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।

Continue Reading
Advertisement