কালিয়াগঞ্জে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, হেমতাবাদ পুলিশের জালে স্বামী
Connect with us

খুন

কালিয়াগঞ্জে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, হেমতাবাদ পুলিশের জালে স্বামী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্ত্রীকে মারধর ও মুখে বালিশ চেপে খুনের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম রঞ্জন শীল (Ranjan Shil), বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের লক্ষীপুর এলাকায়। শনিবার রাতে কালিয়াগঞ্জের একটি দোকান থেকে তাকে আটক করে হেমতাবাদ থানার পুলিশ।

আরও পড়ুনঃ বিমানবন্দরে অতিরিক্ত লাগেজ নিয়ে তাণ্ডব, সেনা আধিকারিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রঞ্জন শীলের বিরুদ্ধে তাঁর স্ত্রী হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিবাদের জেরে রঞ্জন স্ত্রীকে প্রথমে মারধর করেন এবং পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। ঘটনায় আতঙ্কিত হয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে রায়গঞ্জ আদালতে (Raiganj Court) তোলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত ধারা যুক্ত করা হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement