করোনা আক্রান্ত হয়ে দেশে শতাধিক চিকিৎসক, নার্স প্রাণ হারিয়েছেন, সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Connect with us

দেশ

করোনা আক্রান্ত হয়ে দেশে শতাধিক চিকিৎসক, নার্স প্রাণ হারিয়েছেন, সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : করোনা মহামারী মোকাবিলায় দেশে দু’টি টিকা আবিষ্কার হলেও সংক্রমণ প্রতিদিনই হচ্ছে গোটা দেশজুড়ে৷ কোভিশিল্ড এবং কোভ্যাকসিন এই দুটি ভ্যাক্সিন দিয়ে গত ১৬ ই জানুয়ারি থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে দেশজুড়ে।

এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল করোনা অতিমারিতে কতজন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মী মারা গিয়েছেন গোটা দেশে। সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষ বর্ধন জানিয়েছেন, গত বছর মার্চ মাস থেকে যে করোনা অতিমারি শুরু হয়েছে দেশে, সেই দিন থেকে গত এবছর ২২ শে জানুয়ারি পর্যন্ত শতাধিক ডাক্তার, নার্স প্রাণ হারিয়েছেন দেশের সেবা করতে গিয়ে। তিনি সংসদে জানিয়েছেন, দেশজুড়ে করোনা অতিমারিতে নিজের কর্তব্য পালন করতে গিয়ে ১৬২ জন চিকিৎসক, ১০৭ জন নার্স এবং ৪৪ জন আশা কর্মী মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। আর এই তথ্য সামনে আসার পরই কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসক এবং নার্স প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণেই করোনা যোদ্ধাদের মৃত্যু হয়েছে। যদিও করোনা অতিমারিতে স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ বিমার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার।