বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য কটকের একটি নার্সিংহোমে
Connect with us

দেশ

বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য কটকের একটি নার্সিংহোমে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : বিধ্বংসী অগ্নিকাণ্ডে সোমবার চাঞ্চল্য ছড়ালো কটকে। ভয়াবহ আগুনের কবলে কটকের তুলসীপুর এলাকার একটি নার্সিংহোম। জানা গিয়েছে সোমবার দুপুর নাগাদ নার্সিংহোমের উপরতলায় আগুন লাগে। নিমেষের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে গোটা নার্সিংহোম চত্বরে। গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়।

জানা যায়, বিল্ডিংয়ের উপরিতলে আগুন লাগার ঘটনাটি ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র হাসপাতাল চত্বরে। জোর কদমে চলছে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের উদ্ধারের কাজ। আগুন লাগার প্রাথমিক কারণ এখনো পর্যন্ত জানা যায় নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট এর জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকবর্গ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জোর কদমে চলছে উদ্ধারকার্য। চলছে অগ্নি নির্বাপন এবং উদ্ধারের কাজ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্রিটিকাল ইউনিটে থাকা রোগীদের স্থানীয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে শেষ পাওয়া খবরে এখনো হতাহতের কোনো খবর নেই। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনে আধিকারিকেরা।

Continue Reading
Advertisement