সন্দেহের জেরে ভয়ংকর হত্যা! ভাড়াটেকে জীবন্ত পুঁতে দিলেন বাড়িওয়ালা
Connect with us

ভাইরাল খবর

সন্দেহের জেরে ভয়ংকর হত্যা! ভাড়াটেকে জীবন্ত পুঁতে দিলেন বাড়িওয়ালা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এক ব্যক্তিকে অপহরণ করে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। তিন মাস পর মাটি খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ। ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি হরিয়ানার রোহতকের। মৃত ব্যক্তির নাম জগদীপ, যিনি বাবা মস্তনাথ বিশ্ববিদ্যালয়ের যোগা শিক্ষক ছিলেন এবং হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ, জগদীপের মোবাইলে নিজের স্ত্রীর ছবি দেখতে পান বাড়ির মালিক হরদীপ। এরপরই তিনি ধারণা করেন, জগদীপের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। এই সন্দেহের বশে হরদীপ পরিকল্পিতভাবে জগদীপকে খুন করেন। পুলিশের তথ্য অনুযায়ী, চারখি দাদরির পান্তবাস গ্রামের এক মাঠে শ্রমিক দিয়ে ৭ ফুট গভীর গর্ত খুঁড়িয়েছিলেন হরদীপ, স্থানীয়দের বলেছিলেন এটি কুয়োর জন্য। এরপর গত ২৪ ডিসেম্বর, বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পর জগদীপকে অপহরণ করা হয়। হাত-পা ও মুখ বেঁধে তাঁকে ওই গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়।

আরও পড়ুনঃ প্রেমের সম্পর্ক, গোপন সন্তান, তারপরও অন্য মেয়েকে বিয়ে! পুলিশের দ্বারস্থ তরুণী

জগদীপ নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। দীর্ঘদিন কোনও সূত্র না পেলেও, কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ হরদীপকে সন্দেহের তালিকায় রাখে। পরে তাঁকে ও তাঁর সহযোগী ধরমপালকে গ্রেফতার করা হয়। জেরায় তারা হত্যার কথা স্বীকার করে। তিন মাস পর, ২৪ মার্চ, পুলিশ মাটি খুঁড়ে জগদীপের দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত চলছে এবং অন্য অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement