ভাইরাল খবর
প্রেমের সম্পর্ক, গোপন সন্তান, তারপরও অন্য মেয়েকে বিয়ে! পুলিশের দ্বারস্থ তরুণী
ডিজিটাল ডেস্কঃ চার বছরের প্রেম, বিয়ের প্রতিশ্রুতি—সবকিছুই ছিল। অবশেষে সকালবেলা প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারলেন তরুণী। কিন্তু সন্ধ্যায় ঘটল অবিশ্বাস্য ঘটনা! প্রেমিকই বিয়ে করলেন পরিবারের পছন্দের পাত্রীকে। এমনই অভিযোগ উঠেছে গোরক্ষপুরের এক যুবকের বিরুদ্ধে।
প্রতারণার শিকার ওই তরুণী জানান, চার বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। এর মধ্যেই তিনবার তিনি অন্তঃসত্ত্বা হন। প্রথম দুটি সন্তান গর্ভপাত করানো হয়, তবে তৃতীয়বার তিনি সন্তানে র জন্ম দেন। কিন্তু সেই সন্তানকে হাসপাতালের এক নার্সের হাতে তুলে দেন যুবক।
আরও পড়ুনঃচাষের জমি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার পোড়া দেহ! শিউরে ওঠা দৃশ্য আমডাঙায়
এদিকে, যুবকের পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করায় বিষয়টি জানতে পারেন প্রেমিকা। তখনই যুবক তাঁকে আশ্বস্ত করে জানান, তাঁরা আইনি বিয়ে করলে পরিবার কিছুই করতে পারবে না। এই আশ্বাসে রাজি হয়ে যান তরুণী। সকালবেলায় হয় তাঁদের বিয়ে।
কিন্তু প্রেমিকের প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী হয়নি। সন্ধ্যার মধ্যেই পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করেন তিনি। বিষয়টি জানতে পেরে তরুণী শ্বশুরবাড়িতে গেলে তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। সিনিয়র পুলিশ অফিসার জিতেন্দ্রকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
