৪১ বছর পর ফের ইতিহাস! মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা
Connect with us

দেশ

৪১ বছর পর ফের ইতিহাস! মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশ। বুধবার ভারতীয় সময় ঠিক দুপুর ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে যাত্রা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। মার্কিন সংস্থা স্পেসএক্স (SpaceX) নির্মিত ড্রাগন মহাকাশযানে চেপেই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রওনা দিলেন তিনি ও আরও তিন মহাকাশচারী। অভিযানের নাম— Axiom Mission-4 (Ax-4)। এটাই নাসা (NASA), ইসরো (ISRO) ও অ্যাক্সিয়ম স্পেসের (Axiom Space) যৌথ বেসরকারি মহাকাশ অভিযানের চতুর্থ অধ্যায়।

এই বিশেষ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার পাশাপাশি তাঁরা আগামী কয়েকদিন সেখানে নানা বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় অংশ নেবেন। শুভাংশুর এই মিশন ভারতের ভবিষ্যতের গর্বের প্রকল্প ‘গগনযান’-এর (Gaganyaan) জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর রচনা করবে বলেই মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা।

Advertisement
ads

উল্লেখ্য, একাধিক বার যাত্রার দিনক্ষণ পিছিয়ে গিয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল ২৫ মে রওনা দেবেন শুভাংশুরা। পরে তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর নতুন দিন ধার্য হয় ২২ জুন। শেষ পর্যন্ত ২৫ জুনেই মহাকাশে উড়ল ভারতীয় গর্বের প্রতিনিধি।

Advertisement
ads

এই দিনটি মনে করিয়ে দেয় সেই ঐতিহাসিক ১৯৮৪ সাল, যখন রাকেশ শর্মা (Rakesh Sharma) প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পা রেখেছিলেন। তাঁর পরে শুভাংশুর এই অভিযান আবারও ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা করল। আন্তর্জাতিক মহলে ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অবস্থান যে ক্রমশই দৃঢ় হচ্ছে, এই মিশন তারই জ্বলন্ত প্রমাণ।

Continue Reading
Advertisement