‘তেরঙা কাঁধে নিয়ে চলেছি মহাকাশে’ — শুভাংশুর বার্তায় গর্বিত দেশ, ইতিহাস গড়ল Axiom-4 অভিযান
Connect with us

দেশ

‘তেরঙা কাঁধে নিয়ে চলেছি মহাকাশে’ — শুভাংশুর বার্তায় গর্বিত দেশ, ইতিহাস গড়ল Axiom-4 অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চার দশকের প্রতীক্ষার অবসান। রাকেশ শর্মার পথ ধরে আবারও এক ভারতীয়র মহাকাশে পাড়ি — আর সেই ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। সফল উৎক্ষেপণের পর Axiom Mission 4-এর (Ax-4) পক্ষ থেকে প্রথম বার্তাতেই দেশবাসীর উদ্দেশে আবেগময় ভাষণে শুভাংশু জানালেন, “তেরঙা কাঁধে করে নিয়ে চলেছি মহাকাশে।” তাঁর এই বার্তায় গর্বে ভরে উঠেছে দেশের কোটি কোটি মানুষ।

ভারতীয় সময় বুধবার দুপুর ১২টা ১ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স (SpaceX)-এর ড্রাগন ক্যাপসুলে চেপে সফলভাবে উৎক্ষেপিত হন শুভাংশু-সহ চার নভোচারীর দল। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)। শুভাংশুর ভাষায়, “৪১ বছর পর আবার এক ভারতীয় মহাকাশে পা রাখল। এ যাত্রা শুধু স্পেস স্টেশনের উদ্দেশে নয়— এ ভারতের মহাকাশ গবেষণার সূচনা।”

আরও পড়ুনঃপরীক্ষা আসন্ন, নেই শিক্ষক— দায়িত্ব কাঁধে তুলে নিলেন করোনেশন স্কুলের প্রাক্তন শিক্ষক

শুভাংশু শুক্লা, যিনি ভারতের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির (NDA) প্রাক্তনী এবং ২০০৬ সাল থেকে বায়ুসেনার ফাইটার পাইলট, তিনি ইতিমধ্যেই চালিয়েছেন সু-৩০, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ বহু যুদ্ধবিমান। তাঁর ফ্লাইং অভিজ্ঞতা ২,০০০ ঘণ্টার বেশি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগছে বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পে।

Advertisement
ads

Ax-4 অভিযানে তাঁর সহকর্মীরা হলেন নাসার প্রবীণ নভোচরী পেগি হুইটসন (Peggy Whitson), পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু। এই আন্তর্জাতিক দলটি মহাকাশ স্টেশনে একাধিক বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষায় অংশ নেবে। উল্লেখযোগ্যভাবে, এই অভিযান নাসা, ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)-সহ বহু সংস্থার যৌথ প্রয়াস।

দেশবাসীর উদ্দেশে শুভাংশুর আহ্বান, “এই যাত্রায় আমি একা নই, আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলেছি। আমাদের গর্বের প্রতীক, তেরঙা আমার কাঁধে। জয় হিন্দ!”
এই বার্তায় এক ঐতিহাসিক যাত্রার সূচনা করলেন তিনি— ভারতের গগনযান প্রকল্পের জন্য রইল এক দুর্দান্ত ভিত্তিপ্রস্তর।

Continue Reading
Advertisement