পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচিতে উত্তেজনা, সুকান্ত মজুমদারকে ঘিরে ধরল পুলিশ
Connect with us

রাজনীতি

পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচিতে উত্তেজনা, সুকান্ত মজুমদারকে ঘিরে ধরল পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালন ঘিরে ফের উত্তেজনা। শুক্রবার দুপুরে বিজেপির (BJP) কর্মসূচিকে কেন্দ্র করে ধস্তাধস্তি এবং পুলিশের বাধার ছবি সামনে এল। অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) মূর্তিতে মাল্যদান করার পর বিজেপির পরিকল্পনা ছিল মিছিল নিয়ে নেতাজির (Netaji Subhas Chandra Bose) বাড়ির দিকে এগোনোর। কিন্তু পুলিশের বাধায় সেখানেই থমকে যায় সেই যাত্রা।

বিজেপির অভিযোগ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বাইকে করে এগোনোর চেষ্টা করলে মহিলা পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ধরেন এবং বাইক আটকে দেওয়া হয়। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ছবি প্রকাশ্যে আসতেই ফের বিরোধীদের রাস্তায় নামা ঘিরে পুলিশি আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ ‘বিমান ক্র্যাশ করিয়ে দেব’, বেঙ্গালুরু-সুরাট ফ্লাইটে হুমকি চিকিৎসকের

২০ জুন গোটা দেশ জুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের কেন্দ্রীয় নির্দেশিকা ইতিমধ্যেই ঘিরে রাজনৈতিক তর্ক তুঙ্গে। তৃণমূল কংগ্রেস (TMC) এই দিনটি পালনের বিরোধিতা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলা নিজের ‘পশ্চিমবঙ্গ দিবস’ ১ বৈশাখেই পালন করবে। অন্য দিন পালন করা যাবে না।

Advertisement
ads

তবে বিজেপি কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে শুক্রবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে বিজেপির বাইক মিছিল নেতাজির বাড়ির দিকে রওনা দেয়। তখনই পুলিশ বাধা দেয়। বিজেপির তরফে অভিযোগ, পুলিশের এই আচরণ অগণতান্ত্রিক। সুকান্ত মজুমদার একা বাইকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পিছনে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন, “নেতাজির বাড়ি যেতে কেন আটকানো হল?”

এই ঘটনার আগে বৃহস্পতিবার বজবজে (Budge Budge) অন্য একটি কর্মসূচিতেও সুকান্ত মজুমদারকে বাধার মুখে পড়তে হয়। সেখানে তাঁর দিকে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার কথা উল্লেখ করে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)-কে চিঠি লিখেছেন তিনি। এক সাংসদের সঙ্গে এমন আচরণ কেন হল, তা নিয়ে সংসদীয় স্তরেও প্রশ্ন তুলেছেন সুকান্ত।

বিজেপির বক্তব্য, বিরোধী দল হিসেবে রাজপথে নামার অধিকার থেকে বারবার তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ফের তীব্র বিতর্ক।

Advertisement
ads
Continue Reading
Advertisement