ঈদের দিনও রক্তাক্ত গাজা, ইজরায়েলি হামলায় ৬৪ জনের মৃত্যু
Connect with us

ভাইরাল খবর

ঈদের দিনও রক্তাক্ত গাজা, ইজরায়েলি হামলায় ৬৪ জনের মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুদ্ধের আগুনে পুড়ছে গাজা। ঈদের দিনেও মেলেনি শান্তি, ইজরায়েলি সেনার হামলায় প্রাণ গেল অন্তত ৬৪ জনের। নিহতদের মধ্যে রয়েছে নিষ্পাপ শিশুরাও। গাজার স্বাস্থ্যমন্ত্রকের অভিযোগ, দক্ষিণ গাজার রাফা থেকে উদ্ধার হয়েছে ১৫ জন স্বাস্থ্যকর্মীর দেহ।

দুই মাসের যুদ্ধবিরতি শেষে ফের আক্রমণে নেমেছে ইজরায়েল। হামাসের ডেরায় একের পর এক বোমাবর্ষণ করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। কয়েকদিন আগেই তেল আভিভের হামলায় খতম হয় হামাসের তিন শীর্ষ কমান্ডার। নিকেশ হয়েছে ইসলামিক জেহাদের এক জঙ্গিও। আল জাজিরার রিপোর্ট বলছে, সোমবার ইজরায়েলি সেনা উত্তর থেকে দক্ষিণ গাজা সর্বত্র হামলা চালিয়েছে। শরণার্থী শিবিরেও আছড়ে পড়েছে বোমা। নিহতদের মধ্যে রয়েছেন এক রাষ্ট্রসংঘ কর্মীও।

আরও পড়ুনঃবিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে নির্মাণস্থলে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এই পরিস্থিতিতে প্যালেস্টিনীয় শরণার্থীদের রাফা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সরকার। যুদ্ধবিরতির দাবিতে সরব হয়েছে আন্তর্জাতিক মহল, তবে ইজরায়েলের স্পষ্ট বক্তব্য— হামাসের হাতে বন্দি থাকা ৫৯ জন মুক্তি না পাওয়া পর্যন্ত কোনও আলোচনা সম্ভব নয়।

Advertisement
ads

এদিকে, কাতার ও মিশর ইজরায়েল-হামাস যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ইজরায়েল এখনই যুদ্ধবিরতির পথে হাঁটবে না। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে লাশের সারি— শান্তি ফেরার কোনও লক্ষণই নেই।

Continue Reading
Advertisement