আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথরবৃষ্টি! বুথ পরিদর্শনে বেরোতেই দুষ্কৃতী হামলার মুখে বিজেপি প্রার্থী
Connect with us

ভাইরাল খবর

আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথরবৃষ্টি! বুথ পরিদর্শনে বেরোতেই দুষ্কৃতী হামলার মুখে বিজেপি প্রার্থী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের দিনেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ কেন্দ্র। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী (BJP Candidate) অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে হীরাপুর থানা এলাকার রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন (Inspection) সেরে বেরোনোর সময় তাঁর চলন্ত গাড়ি লক্ষ্য করে পিছন থেকে পাথরবৃষ্টি শুরু হয়। এই হামলায় অগ্নিমিত্রার গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যদিও তিনি নিজে অক্ষত আছেন। অগ্নিমিত্রা পাল এই হামলার পেছনে শাসকদল তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ (Allegation) করেছেন এবং হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, মুর্শিদাবাদের নওদাতেও পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রার্থী হুমায়ুন কবীরের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের (Battlefield) রূপ নেয়। শিবনগর এলাকায় হুমায়ুন কবীরের কনভয়ের (Convoy) পথ আটকে রাস্তায় বাঁশ ফেলে গতিরোধ করে উত্তেজিত জনতা। তৃণমূলের ঝাণ্ডা হাতে একদল কর্মী-সমর্থক প্রার্থীর গাড়ি ও পোলিং এজেন্টের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইঁটবৃষ্টি শুরু করে।

পরিস্থিতি অগ্নিগর্ভ (Volatile) হয়ে উঠলে পুলিশ ভিড় সামলাতে লাঠিচার্জ (Lathicharge) শুরু করে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) কড়া নিরাপত্তায় হুমায়ুন কবীরকে ওই বিক্ষোভস্থল থেকে উদ্ধার করা হয়। আসানসোল থেকে নওদা— প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের ওপর এই ধারাবাহিক হামলার ঘটনায় জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads