পুলিশের সামনেই আক্রান্ত শুভেন্দু সরকার! কুমারগঞ্জের ঘটনায় অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ কমিশনের
Connect with us

ভাইরাল খবর

পুলিশের সামনেই আক্রান্ত শুভেন্দু সরকার! কুমারগঞ্জের ঘটনায় অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের শুরু থেকেই দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) অশান্তির মেঘ ঘনিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উত্তেজনা চরম হিংসার (Vote Violence) রূপ নিল কুমারগঞ্জে। পানিহারি এলাকার ২৪ নম্বর বুথে নিজের পোলিং এজেন্টকে (Polling Agent) বসাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।

শুভেন্দু সরকারের অভিযোগ, সকাল থেকেই বুথে এজেন্টদের ঢুকতে বাধা দিচ্ছিল শাসকদল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে ১০০ মিটারের বাইরে তাঁকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সংঘাতের (Conflict) আকার ধারণ করে। পুলিশের উপস্থিতিতেই তাঁকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এলোপাথাড়ি কিল, চড় ও ঘুষি মারা হয়। এমনকি প্রাণ বাঁচাতে তিনি একটি প্রেসের (Press) গাড়িতে উঠে পড়লেও দুষ্কৃতীরা সেই গাড়িতেও ভাঙচুর (Vandalism) চালায়। কোনোমতে এক নিরাপত্তারক্ষীর সাহায্যে তিনি এলাকা ছাড়েন।

এই ঘটনায় নির্বাচন কমিশন (Election Commission) নড়েচড়ে বসেছে। জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা বিচ্যুতি নিয়ে কড়া ভাষায় উষ্মা প্রকাশ করেছে কমিশন এবং ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (Action Taken Report) তলব করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার (SP) চিন্ময় মিত্তাল, তবে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেননি।

Advertisement
ads

 সামগ্রিকভাবে প্রথম দফার ভোটগ্রহণে হিংসা ও অব্যবস্থাপনার ছবি ফুটে উঠেছে একাধিক জেলায়।

Continue Reading
Advertisement