তোলাবাজি ও অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! রেট চার্ট ছাড়া টাকা তোলা বন্ধের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার
Connect with us

ভাইরাল খবর

তোলাবাজি ও অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! রেট চার্ট ছাড়া টাকা তোলা বন্ধের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শহরে রাস্তার দু’ধারে অবৈধ পার্কিং (Illegal Parking) ও ভুয়ো পার্কিং স্লিপের দাপট রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বৃহস্পতিবার বিধানসভায় জানিয়ে দেন, এবার থেকে রাস্তার দুই পাশে আর ইচ্ছেমতো গাড়ি দাঁড় করানো যাবে না। যেখানে নির্দিষ্ট পার্কিংয়ের অনুমতি থাকবে, শুধুমাত্র সেখানেই গাড়ি রাখা যাবে।

মন্ত্রী জানান, শহরের বিভিন্ন জায়গায় ফেক (Fake) পার্কিং স্লিপ দেখিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ বহুদিনের। এবার সেই প্রক্রিয়ায় কড়া লাগাম টানতে উদ্যোগী হয়েছে সরকার। নির্দিষ্ট রেট চার্ট (Rate Chart) তৈরি করে দেওয়া হবে এবং সেই অনুযায়ীই পার্কিং ফি নেওয়া যাবে। অতিরিক্ত টাকা আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

অগ্নিমিত্রা আরও জানান, মানুষের চলাচলের সুবিধা এবং যানজট কমাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি শহর পরিষ্কার রাখতে জিও-ট্যাগিং (Geo-Tagging) প্রযুক্তির সাহায্যে নতুন মোবাইল অ্যাপ চালু করার কথাও ঘোষণা করেছেন তিনি। কোথাও আবর্জনা দেখলে সাধারণ মানুষ ছবি তুলে অ্যাপে পাঠাতে পারবেন, দ্রুত তা পরিষ্কার করা হবে।

Advertisement
ads

নারী ও শিশু সুরক্ষার জন্য আলাদা হেল্পলাইন চালুর কথাও ঘোষণা করেছে সরকার। প্রশাসনের দাবি, নতুন নিয়মে শহরের শৃঙ্খলা ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে।