'বাংলাকে ভালবাসলে, বাংলাও ভালবাসবে', শপথের পরেই নতুন রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

‘বাংলাকে ভালবাসলে, বাংলাও ভালবাসবে’, শপথের পরেই নতুন রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাবতীয় রাজনৈতিক জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল (Governor) হিসেবে শপথ গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি (R. N. Ravi)। লোকভবনে (Lok Bhavan) আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ পদস্থ আধিকারিকরা।

গত ৫ মার্চ সি ভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার (Resignation) পর থেকেই নতুন রাজ্যপালের নিয়োগ নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে আর এন রবিকে ‘বিজেপির ক্যাডার’ বলে কটাক্ষ করলেও, এদিন লোকভবনে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। শপথগ্রহণ শেষে প্রথম সাক্ষাতেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।” রাজনৈতিক মহলের মতে, তামিলনাড়ু ও নাগাল্যান্ডে থাকাকালীন রবির সঙ্গে রাজ্য সরকারগুলোর যে সংঘাতের (Conflict) ইতিহাস রয়েছে, তার প্রেক্ষিতেই এই বিশেষ বার্তা দিয়ে রাখলেন মমতা।

এদিন অনুষ্ঠান শেষে এক সৌজন্যমূলক পরিবেশ তৈরি হয়। রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সৌজন্য বিনিময় (Courtesy Meeting) করেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যপালের স্ত্রীকে উত্তরীয় (Stole) পরিয়ে স্বাগত জানান। ১৯৭৬ ব্যাচের এই প্রাক্তন আইপিএস (IPS) অফিসার একসময় সিবিআই (CBI) ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিধানসভা নির্বাচনের (Elections 2026) প্রাক্কালে বাংলার প্রশাসনিক ও সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর ভূমিকা ঠিক কেমন হবে, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement