রাজ্যের খবর
আজ সন্ধ্যায় কলকাতায় পা রাখছেন নতুন রাজ্যপাল! আগামীকালই শপথ গ্রহণ করবেন আর এন রবি
ডিজিটাল ডেস্ক: বাংলার রাজভবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে (Airport) অবতরণ করবেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী আর এন রবি। সেখানে তাঁকে প্রথাগত ও আনুষ্ঠানিক অভ্যর্থনা (Ceremonial Reception) জানানো হবে। এরপর বৃহস্পতিবারই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান (Oath-taking Ceremony) আয়োজিত হতে চলেছে।
গত ৫ মার্চ প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফার (Resignation) পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর এন রবির নাম ঘোষণা করেন। কেরল ক্যাডারের এই প্রাক্তন আইপিএস (IPS) আধিকারিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (IB) এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি মেঘালয় ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন।
তবে আর এন রবির আগমনের আগেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর (Political Tension)। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বিজেপির ক্যাডার’ বলে কটাক্ষ করেছেন এবং হুঁশিয়ারি (Warning) দিয়ে জানিয়েছেন, তামিলনাড়ু আর বাংলা এক নয়। বিদায়ী রাজ্যপাল আনন্দ বোসকে সরিয়ে দেওয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ (Politically Motivated) বলে অভিহিত করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এখন দেখার, নতুুুন রাজ্যপালের সঙ্গে নবান্নের প্রশাসনিক সম্পর্ক (Administrative Relationship) আগামী দিনে ঠিক কেমন দাঁড়ায়।
